ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১১:২৬:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

অক্সফোর্ডে প্রথম নারী ভিসি

আপডেট: ০৭:০১ এএম, ৩০ মে ২০১৫ শনিবার

1432928962উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নারী ভাইস চ্যান্সেলর নিয়োগ দেয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে প্রফেসর লুইস রিচার্ডসন দায়িত্ব পালন করবেন।  ইংরেজি ভাষার সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো কোনো নারী ভিসি নিয়োগ দেয়া হলো। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রফেসর রিচার্ডসন এর আগে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রিউসের প্রিন্সিপাল এবং ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমান ভিসি অ্যান্ড্রিউ হ্যামিলটনের স্থলাভিষিক্ত হচ্ছেন। অক্সফোর্ডে প্রথম নারী কলেজ প্রতিষ্ঠা শুরু হয় উনবিংশ শতাব্দীতে। আর ১৯২০ সালে নারীরা পরিপূর্ণ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেন। ১৯৭৪ সালে নারীরা ব্রেসেনোস, জিসাস কলেজ, ওয়াডহাম, হার্টফোর্ড এবং সেন্ট ক্যাথেরিনস নামের পুরুষ কলেজগুলোতে ভর্তি হতে শুরু করেন।
৩০.০৫.২০১৫