ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৭:৫২:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

অগ্নিদুর্ঘটনা এড়াতে জাতীয় কমিশন চান ড. কামাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বহুতল ভবন তৈরিতে প্রয়োজনীয় আইন মানা হচ্ছে কিনা এবং এসব ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে করণীয় নির্ধারণ করতে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফ আর টাওয়ার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।

ড. কামাল বলেন, ভবন নির্মাণে যে আইনগুলো রয়েছে প্রথমত সেগুলো পরীক্ষা করতে হবে, সেখানে কোনও ঘাটতি আছে কি না। এতো এতো বহুতল ভবন হয়েছে এবং হচ্ছে সেগুলো আইন মেনে নির্মাণ করা হয়েছে কিনা। সেগুলোর নকশায় কোনও ঘাটতি ছিল কিনা- বিষয়গুলো দেখতে হবে। নকশা মেনে ভবন না তৈরি করলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সেটিও নির্ধারণ করতে হবে। এছাড়া, এসব ভবনে আগুন লাগলে করণীয় কি হবে তাও নির্ধারণ করতে হবে। মানুষতো ১০-১২ তলা থেকে লাফিয়ে বাঁচতে পারবে না। সব দেশেই এমন আইন রয়েছে, আমাদেরও রয়েছে। তাই এসব বিষয়গুলো পর্যবেক্ষণে জাতীয় পর্যায়ে একটা কমিশন গঠন করতে হবে।

কমিটির বিষয়ে গণফোরাম সভাপতি বলেন, সরকার যে কমিটি তৈরি করবে এতে যেন ইঞ্জিনিয়ার ও বড় মাপের আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার থাকেন। তারা পরামর্শ দেবেন কীভাবে বিল্ডিং তৈরি করার সময় ফায়ার এক্সিট থাকতে হবে। এছাড়া এখন যে বিল্ডিংগুলো আছে সেগুলোর বর্তমান অবস্থাও তারা মূল্যায়ন করবেন।

তিনি বলেন, কিভাবে মানুষ আগুন থেকে বাঁচতে ঝাপ দিয়েছে, দেখলে সহ্য করা যায় না। এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। এখন এ বিষয়ে ভালোভাবে তদন্ত হওয়া দরকার।

ড. কামাল বলেন, আমরা এখানে এসে ঘটনাস্থল ঘুরে দেখলাম। আমরাও বিষয়টি অধিকতর তদন্ত করব। সব রকমের তথ্য সংগ্রহ করব।

বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে বনানীর এফ আর টাওয়ারে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভবনটি থেকে ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়ে ৭৩ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

-জেডসি