অগ্নিসন্ত্রাসী অপরাধীরা রেহাই পাবে না : প্রধানমন্ত্রী
আপডেট: ০৩:০৫ পিএম, ৩০ জুলাই ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিভিন্ন খাতে আরো বিনিয়োগ চেয়েছেন।
এ ক্ষেত্রে তিনি আশা করেন, কুয়েত ফান্ড ফর এরাবিক ইকোনমিক ডেভেলপমেন্টের (কেএফএইডি) মাধ্যমে কুয়েত অর্থায়ন বাড়াবে।
বাংলাদেশে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহীম আল-দাফিরি আজ এখানে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ অফিসে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা বলেন।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ঢাকায় পাঁচ বছরের মেয়াদে সফলভাবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা রাখার জন্য তাঁর প্রশংসা করেন।
বাংলাদেশ সর্বদা কুয়েতের পাশে আছে উল্লেখ্য করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিভিন্ন খাতে আরো বিনিয়োগ আশা করে। বিদ্যুৎ খাতসহ কিছু খাত ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে যেখানে দুই দেশ বড় ধরনের সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পারে।
ঢাকা সফরের জন্য কুয়েতি আমিরকে বাংলাদেশের আমন্ত্রণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন, সুবিধাজনক সময়ে আমির ঢাকা সফরে আসবেন।
প্রধানমন্ত্রী বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তিনি আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো অগ্রগতি অর্জন করবে।
১৯৯০ সালে ইরাকের আগ্রাসনের সময় কুয়েতকে সমর্থন দেয় বাংলাদেশ। বাংলাদেশই প্রথম দেশ যে কুয়েতকে সহযোগিতা দেয়।
রাষ্ট্রদূত জানান,বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শুরু হচ্ছে এবং বর্তমানে সেনাবাহিনীর প্রায় ৫ হাজার সদস্য কুয়েতে পুনর্গঠন কাজ করছে।
রাষ্ট্রদূত চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সংস্কারের ১ মিলিয়ন মার্কিন ডলারের চেক হস্তান্তর করেন।
২৯.০৭.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা