ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের তোড়জোড় শুরু!

বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৫ মার্চ ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘বিয়ের তোড়জোড় শুরু’। লিখেছেন অঙ্কুশ হাজরা। তবে কি চলতি বছরেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাতপাক ঘুরছেন তিনি? দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ছাদনাতলায় যাওয়ার পালা? অভিনেতার লেখা ওই একটি বাক্য দেখে এমন প্রশ্ন জাগতেই পারে।

আসলে এ সবই ‘লাভ ম্য়ারেজ’এর মহিমা। তাদের নতুন ছবি। নায়কের ভূমিকায় অঙ্কুশ। নায়িকার ভূমিকায় ঐন্দ্রিলা। পাত্রের বাবার চরিত্রে রঞ্জিত মল্লিক এবং পাত্রীর মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল। আপাতত তারই প্রচারের পরিকল্পনা নিয়ে ব্যস্ত অভিনেতা এবং নির্মাতারা। চলছে বৈঠকও। তেমনই এক বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ। ঐন্দ্রিলা, নিসপাল সিং এবং আরও অন্যান্যদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে তাকে।

ছবিটি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘লাভ ম্যারেজ’ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। প্রচারের পন্থা ভাবা হচ্ছে। আর ৪২ দিন বাকি। বিয়ের তোড়জোড় শুরু। কথা দিলাম, আপনারাও তার অংশ হবেন। অনেক চমক আছে। আমাদের পাশে থাকুন। অনেক ভালবাসা।


এই নিয়ে পর্দায় দ্বিতীয় বার জুটি বাঁধছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। ২০২১ সালে রাজা চন্দের ‘ম্য়াজিক’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।