অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের কাজ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। আর অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদের উত্তর প্লাজায় নবনির্মিত কনফারেন্স রুমে সংসদ সচিবালয়ের বিভিন্ন উইং সমূহের মধ্যে বিশেষ সমন্বয় সভায় অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রত্যেক বছরের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সকল উইংয়ের অংশগ্রহণে এ ধরনের সমন্বয় সভার গুরুত্ব অনেক। সমন্বয় সভায় আগামী পাঁচ বছরের পরিকল্পনা করা সম্ভব।
বিভিন্ন উইং এর সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী সমাধান করতে হবে। তিনি এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সাইবার সিকিউরিটি বৃদ্ধি, মানবসম্পদ শাখার সক্ষমতা বৃদ্ধি ও সংসদ লাইব্রেরিকে ডিজিটালাইজড করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
সমন্বয় সভায় জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট উইংয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, মানব সম্পদ উইংয়ের অতিরিক্ত সচিব মাহবুবা পান্না, বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক যুগ্মসচিব এস এম মঞ্জুর, লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের যুগ্মসচিব বেগম ছুমিয়া খানম প্রমুখ।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এসময় বিভিন্ন উইংয়ের ব্যাপারে মূল্যবান নির্দেশনা দেওয়ার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন উইং এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার











