অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা ও ছেলের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০১ পিএম, ২৯ জুন ২০২৫ রবিবার
প্রতীকী ছবি।
ফেনী শহরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অটোরিকশা চালক।
শনিবার রাতে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির ফাতেমাতুজ জোহরা (৬২) ও তার হাফিজুল ইসলাম (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাকে চিকিৎসক দেখানোর জন্য ফেনী শহরে যান হাফিজুল। চিকিৎসককে দেখিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তারা। তারা গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় পৌঁছালে অটোরিকশাটি যানজটে আটকে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় অটোরিকশাচালক এবং সিএনজিচালিত যানটিতে থাকা মা-ছেলে।
স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশার চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের আরেক ছেলে রিয়াজুল ইসলাম বলেন, ‘মাকে ডাক্তার দেখিয়ে বড় ভাই ফেনী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আকস্মিক এমন দুর্ঘটনায় পুরো পরিবার এলোমেলো হয়ে গেছে।’
নজরুল করিম নামে নিহতের এক স্বজন বলেন, ‘হাফিজুল আগে রাজধানীর একটি কলেজে শিক্ষকতা করতেন। পরবর্তী ফেনীতে এসে ব্যবসা শুরু করেন। অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে ফেনী থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।’
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘নিহত হাফিজুলের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নেওয়ার পর সেখানে তার মা মারা যান। আহত সিএনজিচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







