অতিরিক্ত মদপানে রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
অতিরিক্ত বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী মুহতাসিম রাফিত খান ও তুর্য রায়ের মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে মদপানে অসুস্থ হয়ে একজন ও রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন আরেকজন মারা যান।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর জানান, গতকাল রাতে মদ খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর পাঁচটার দিকে একজন এবং সকাল সাতটার দিকে অন্যজন মারা যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা দুজনই মদপানে অসুস্থ হয়ে মারা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে সঠিক তথ্য জানা যাবে বলে জানান তিনি।
নিহত শিক্ষার্থীরা হলেন- আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম রাফিত খান। তিনি রাজশাহী নগরীর মুন্নাফের মোড় এলাকায় সালফা বিন ছাত্রাবাসে থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনা জেলার দৌলতপুত এলাকায়।
নিহত আরেক শিক্ষার্থী হলেন- তুর্য রায় অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনিও একই এলাকার সাইদ টাওয়ার মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। উভয়েই ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বলে জানা গেছে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







