অধ্যাপক হাবিবা খাতুন বৃত্তি পেলেন ঢাবি’র ৫ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৩২ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার
বিএ (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন বৃত্তি’ লাভ করেছেন।
বৃত্তিপ্রাপ্তরা হলেন আজিম উদ্দিন, রেদওয়ানুল করিম, আবদুল্লাহ আল মতিন, তাওহিদ-ই-জাহান ও সৈয়দ মুনতাসির মুহাইমেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ মঙ্গলবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেন।
এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাফিজা খাতুন, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুনসহ বিভাগীয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবী ছাত্র-ছাত্রীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বৃত্তি প্রাপ্তদের অভিনন্দন জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. হাবিবা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







