অনলাইন যৌন হেনস্তার শিকার বিশ্বের ৩০ কোটিরও বেশি শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৮ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বিশ্বজুড়ে প্রতি বছর ৩০ কোটি ২০ লাখ শিশু অনলাইনে যৌন হেনস্তার শিকার হচ্ছে। শতকরা হিসেবে এই হার বিশ্বের মোট শিশুদের ১২ দশমিক ৬ শতাংশ।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরা বিশ্ববিদ্যালয় এবং শিশুদের অনলাইনে যৌন নির্যাতন বিষয়ক ওয়াচডগ সংস্থা চাইল্ডলাইটের যৌথ উদ্যেগে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এ তথ্য। খবর স্কাই নিউজের।
গবেষণায় দেখা গেছে, বিভিন্নভাবে শিশু ও অপ্রাপ্তবয়স্কদেরকে ফাঁদে ফেলে অনলাইনে যৌন আলাপে আসতে কিংবা নিজেদের খোলামেলা-রগরগে ছবি-ভিডিও শেয়ার করতে প্ররোচিত করে অপরাধীরা। এমনকি অনেক অপরাধী এসব ভিডিও গোপনে নিজের সংগ্রহে রেখে পরে সেগুলো দিয়ে শিশুদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইলও করে।
ইউনিভার্সিটি অব এডিনবরার গবেষকরা জানিয়েছেন, যুক্তরাজ্যের ১ কোটি ৮০ লাখ পুরুষই অনলাইনে শিশুদের নিপীড়নের সঙ্গে জড়িত। শতকরা হিসেবে এই সংখ্যা দেশটিতে বসবাসকারী মোট পুরুষের ৭ শতাংশ। গবেষকদের মতে, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের চেয়েও ২০ গুণ বড় জায়গা লাগবে শিশুদের যৌন নিপীড়নকারী সব প্রাপ্তবয়স্ক ব্রিটিশ পুরুষকে একত্র করতে হলে।
অনলাইনে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়নকারী পুরুষের সংখ্যা যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়াতেও কম নয়। যুক্তরাষ্ট্রের ১ কোটি ৪০ লাখ পুরুষ স্বীকার করেছেন যে তারা জীবনে এক বা একাধিকবার অনলাইনে শিশুদের কোনো না কোনোভাবে যৌন নিপীড়ন করেছেন। আনুপাতিক হিসেবে বলা যায়, দেশটির প্রতি ৯ জনে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ পেডোফিলিক (শিশুদের যারা যৌন নিপীড়ন করে)। এছাড়া অস্ট্রেলিয়ার মোট প্রাপ্তবয়স্ক পুরুষদের ৭ দশমিক ৫ শতাংশই জঘন্য এ অপরাধে জড়িত।
আন্তর্জাতিক শিশু সুরক্ষা বিষয়ক গবেষক এবং ইউনিভার্সিটি অব এডিনবরার অধ্যাপক ডেবি ফ্রাই এ প্রসঙ্গে বলেন, আমাদের ধারণা বাস্তবে নির্যাতনের শিকার শিশু ও নির্যাতনকারী পুরুষের সংখ্যা আরও কয়েকগুণ বেশি। কারণ আজকের যুগেও অনেক শিশু এ ব্যাপারে কথা বলতে সংকোচবোধ করে। কিন্তু আসলে ব্যাপারটি ভয়ঙ্কর। কারণ একবার এ ধরনের অপরাধীদের খপ্পরে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আর যদি কোনো শিশু বেরিয়ে আসতে সক্ষমও হয়, তাহলেও নিপীড়নের স্মৃতি তাদেরকে জীবনের বড় একটা সময় কিংবা জীবনভর তাড়া করে বেড়ায়।
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বইমেলা, বিপাকে পাঠক-প্রকাশক
- মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
- দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী
- রকমারি ইফতারে জমজমাট রাজধানী, স্বাদ-ঐতিহ্যের মিলনমেলা
- ৯৮তম অস্কার মনোনয়ন ঘোষণা, তালিকায় এগিয়ে যারা
- ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঘরমুখী মানুষ
- ‘ঈদ মানেই রঙ, আর সেই রঙই তুলে ধরতে চাই পোশাকে’—বিপ্লব সাহা
- মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
- রকমারি ইফতারে জমজমাট রাজধানী, স্বাদ-ঐতিহ্যের মিলনমেলা
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস
- ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ৪১৪ নারী ও শিশু নিহত
- জলবায়ু পরিবর্তন: পানি সংকটের বোঝা নারীর কাঁধেই বেশি
- শুক্রবারে কাঁচাবাজারে ভিড়, পণ্যের দামে মিশ্র চিত্র
- ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঘরমুখী মানুষ
- কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বইমেলা, বিপাকে পাঠক-প্রকাশক
- খামেনির স্ত্রীর মৃত্যুর খবর ভুয়া, বেঁচে আছেন তিনি
- মধ্যপ্রাচ্যে ইরানের তীব্র হামলা, লক্ষ্য দুবাই, সৌদি ও কাতার
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু
- ৯৮তম অস্কার মনোনয়ন ঘোষণা, তালিকায় এগিয়ে যারা
- তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঘরছাড়া মানুষ
- ঘরে বানানো ইফতার: স্বাদে ভরপুর, নিরাপদ ও সাশ্রয়ী



