অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৯ মে ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা অভিযান চালিয়ে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
রবিবার সকালে র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লিজা ও আকাশ। তাদের দুজনের বাড়ি নড়াইল জেলায়। ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিষয়টি বিবেচনায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি অন্যান্য সকল কেনাকাটায় মানুষ অনলাইন মার্কেট নির্ভর হচ্ছে। এই সুযোগে ফেইসবুকে অনলাইনে অভিনব কৌশল ব্যবহার করে পণ্য বিক্রির নামে প্রতারণা করে আসছে এক শ্রেণির নব্য ডিজিটাল প্রতারক চক্র। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর থানার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও মোবাইলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফেইসবুকে বিভিন্ন পোশাক ও মোবাইল বিক্রির উদ্দেশ্যে ফেসবুক পেইজ খুলে বিজ্ঞাপন দিয়ে আসছিলো। সেই পেইজগুলোতে বড়দের এবং ছোটদের পোশাকও বিভিন্ন মোবাইলের চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে। পরবর্তীতে ক্রেতারা পোশাক ও বিভিন্ন মোবাইলের ছবি দেখে পেইজে থাকা মোবাইল নাম্বারে ফোন করে ক্রয় করার আগ্রহের কথা জানালে তারা ক্রেতাকে অনলাইনে পণ্য হোম ডেলিভারি করার বিষয়ে আশ্বস্ত করে এবং পণ্য পাঠানোর পূর্বেই পণ্যের মূল্য বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে বলে। পরবর্তীতে চক্রটি টাকা পাওয়ার পর বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত ক্রেতাদের ঠিকানায় চাহিদাকৃত পণ্যটি না পাঠিয়ে তার বিপরীতে তারা বিভিন্ন পুরানো কাপড়ের টুকরা এবং অপ্রয়োজনীয় জিনিস পার্সেল করে পাঠিয়ে দেয়। এভাবে চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে স্বল্পমূল্যের পোশাক ও বিভিন্ন মোবাইলের বিজ্ঞাপন প্রতারণা করে আসছিল।
গ্রেপ্তার প্রতারকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা








