বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা পুরস্কার জিতলেন ফিলিস্তিনি সাংবাদিকরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ৪ মে ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো আয়োজিত এবারের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা পুরস্কার (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ) জিতেছেন ফিলিস্তিনের সাংবাদিকরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন, গণহত্যা ও নজিরবিহীন ধ্বংসযজ্ঞের ঘটনাপ্রবাহ জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরায় অসামান্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে তাদের।
শুক্রবার (৩ মে) ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে চিলির রাজধানী সান্তিয়াগোতে বৃহস্পতিবার (২ মে) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ঘোষণা করা হয় এবারের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের নাম।
গাজার সাংবাদিকদের এ পুরস্কার জয় নিয়ে খ্যাতনামা সাংবাদিক এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ জুরি বোর্ডের চেয়ারম্যান মাউরিসিও ওয়েইবেল বলেন, এই অন্ধকার ও আশাহীনতার সময়ে যেসব ফিলিস্তিনি সাংবাদিক নজিরবিহীন সংকটময় পরিস্থিতিতে গাজার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন তাদের প্রতি সংহতি প্রকাশ করে আমরা একটি শক্তিশালী বার্তা দিতে চাই।
তিনি আরও বলেন, মানুষ হিসেবে এই সাংবাদিকরা যে সাহস দেখাচ্ছেন এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রতি যে অঙ্গীকার রেখে চলেছেন, সেজন্য আমরা তাদের কাছে ঋণী।
গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ ও গণহত্যার মধ্যেও অসীম সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন সেখানকার সাংবাদিকরা। গাজার প্রকৃত পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গিয়ে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না তারা। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গত প্রায় ৭ মাসে গাজায় ১৪১ জন সাংবাদিক প্রাণ দিয়েছেন এবং ৭০ জন আহত হয়েছেন। এছাড়া চলমান এই যুদ্ধে গ্রেপ্তার হয়েছেন অন্তত ২০ জন সাংবাদিক, যারা বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েইবেল বলেন, ফিলিস্তিনি সাংবাদিকদের কাছে বিশ্ববাসীর বিশাল ঋণ রয়েছে। সারা বিশ্বে আমরা অনেক ঝুঁকির সম্মুখীন হচ্ছি। তবে আমাদের বলতে হবে, থামুন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











