অনশন ভাঙল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার
অনশন ভাঙল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শেষ পর্যন্ত অনশন ভাঙল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তাদের প্রতিবাদের মুখে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে কমিশন।
আজ শনিবার রাতে জরুরি এক সভা শেষে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
এদিকে এ সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরপর অনশন ভেঙেছেন রাজুভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীরা। তাদের পানি ও জুস পান করিয়ে অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শুরু থেকেই অহিংস আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক ছিল। এটাকে বিবেচনায় নিয়ে তারিখ পরিবর্তনের জন্য আমরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’
উপাচার্য বলেন, ‘আন্দোলনের মাধ্যমে কোনো দাবির প্রতিফলন ঘটে, তখন আমাদের ভালো লাগে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হয়ে এই দাবিটি করেছেন৷ নির্বাচন কমিশন সে দাবিকে সম্মান জানিয়েছে, এজন্য কমিশনকে ধন্যবাদ৷’
উপাচার্য আরও বলেন, ‘শিক্ষার্থীদের এই অসাধারণ মূল্যবোধকে আমি শ্রদ্ধা করি৷ যখন সমাজের অনেক অংশ কথা বলতে পারে না, তখন অন্ততপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহৎ মূল্যবোধ প্রতিফলনের জন্য বক্তব্য রাখে৷ এমন একটি পদ্ধতিতে তারা আন্দোলন করেছে, একটি সুস্থ ধারার চিন্তার প্রতিফলন তারা দেখাতে সক্ষম হয়েছে৷ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি যৌক্তিক দাবি তারা উত্থাপন করেছে৷ এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে৷’
এর আগে গত বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন চালিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। এতে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৫ জন শিক্ষার্থী।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




