অনিচ্ছা প্রকাশ, খালেদাকে হাসপাতালে নেয়া হচ্ছে না আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১০ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
অনিচ্ছা প্রকাশ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে বলে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
সকালে, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, খালেদা জিয়া বিএসএমএমইউতে যেতে চান না তাই আজ তাকে নেয়া হচ্ছে না।
তবে এর আগে বিএনপির দাবি অনুযায়ী খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ এই মূহূর্তে কারাবিধি অনুযায়ী নেই বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) সৈয়দ ইফতেখার উদ্দিন।
বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে আলোচনার মধ্যে তিনি সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসে বলেন, “আমরা উনাকে আগামীকাল (আজ) সকালে বিএসএমএমইউতে নিয়ে যাব। বিএসএমএমইউ তৈরি রাখতে বলেছি। তবে উনি যদি রাজি থাকেন। উনার রাজি হওয়ার একটা বিষয় আছে।”
বিএনপি শুরু থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছে। খালেদার ব্যক্তিগত চিকিৎসকরাও একই সুপারিশ করেছেন।
কারা মহাপরিদর্শক বলেন, “জেল কোড অনুযায়ী সরকারি অর্থ খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নেই।”
তবে সরকার চাইলে বেসরকারি হাসপাতালে কারও চিকিৎসায় অনুমোদন দিতে পারে বলে জানান তিনি। এক্ষেত্রে চিকিৎসা ব্যয় কে বহন করবে, কীভাবে করবে, তার ফয়সালা করতে হবে বলে তিনি জানান।
গত ৫ জুন খালেদা জিয়া পড়ে গিয়ে সংজ্ঞা হারিয়েছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসকরা জানালেও সৈয়দ ইফতেখার বলেন, “উনি অজ্ঞান হননি, ইমব্যালেন্সড হয়েছিলেন।”
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!


