অনুরোধ করে রাত্রিযাপন, অতঃপর শিশু চুরি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরে এক দম্পতির সাত মাস বয়সী শিশু চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মুন্নি (১৮) ও মো. সুমন (২০)।
অপহৃত শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার দুজনকে কামরাঙ্গীরচর থানায় সোপর্দ করেছে র্যাব। বিষয়টি জানিয়েছেন র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।
তিনি জানান, কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় ভাড়া বাসায় থাকেন সোনিয়া আক্তার (২১) ও তার স্বামী মো. সাগর (২৩)। ১৩ জুলাই সোনিয়ার ভাসুর অর্থাৎ সাগরের বড় ভাই রিকশাচালক মো. শাহজাহান (২৮) কাজ শেষে যখন বাড়ি ফিরছিলেন, তখন তার দেখা হয় মুন্নি ও মো. সুমনের সঙ্গে।
মুন্নি ও মো. সুমন স্বামী-স্ত্রী পরিচয়ে আশ্রয়ের জন্য শাহজাহানের কাছে সাহায্য চান। শাহজাহান তাদের নিয়ে ছোট ভাই সাগরের বাসায় যান এবং ভাই ও ভাইয়ের স্ত্রীর কাছে আশ্রয় দেওয়ার অনুরোধ করেন। তার অনুরোধে তারা মুন্নি ও সুমনকে রাতে থাকার জায়গা দেন।
১৪ জুলাই সকালে সাগর ও শাহজাহান কাজের জন্য বাইরে গেলে সুমনও তাদের সঙ্গে বেরিয়ে যায়। দুপুর আড়াইটার দিকে সাগরের স্ত্রী সোনিয়া তার সাত মাসের শিশুকন্যা মোছাইফা ইসলাম জান্নাতকে মুন্নির পাশে তাদের খাটের ওপর শুইয়ে রেখে রান্নাঘরে যান। কিছুক্ষণ পর সোনিয়া তার মেয়ের কোনো শব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে দেখেন, তার মেয়েও নেই, আশ্রয়ে থাকা মুন্নিও নেই। সোনিয়া চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। অনেক খুঁজেও না পেয়ে ফোনকলে জানান স্বামী ও ভাসুরকে। পরে সোনিয়া তার স্বামী ও ভাসুরসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র্যাব-১০ বরাবর লিখিত অভিযোগ করেন।
ওই অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কামরাঙ্গীরচরের থানার হুজুরপাড়া বেইলি রোড এলাকায় অভিযান চালায়। পরে ওই শিশুকে উদ্ধারসহ সুমন ও মুন্নিকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার মুন্নি ও সাগর শিশুচোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়ি থেকে শিশু চুরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার নিঃসন্তানদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করেন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










