অনেক অত্যাচারেও আ. লীগকে থামানো যায়নি: শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নেতাকর্মীদের অনেক অত্যাচার-নির্যাতন করা হয়েছে। কিন্তু, কোনো জুলুম-নির্যাতনে-নিপীড়নে আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি।
আজ শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথসভার তিনি একথা বলেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতারা আধুনিক না বা স্মার্ট না, আওয়ামী লীগে শিক্ষিত লোক নেই এমন অনেক অপবাদ দেয়া হয়েছে। কিন্তু যারা নিজেদের স্মার্ট বলে ক্ষমতায় এসেছে, তারা শুধু নিজেদের অর্থনৈতিক সক্ষমতার জন্য স্মার্টনেস দেখিয়েছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই দেখিয়েছে কিভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হয়। আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। কিভাবে রাজনৈতিক সংগঠন করতে হয়, সেটা শিখিয়েছে আওয়ামী লীগই।
তিনি বলেন, আজ আওয়ামী লীগের রাজনীতির কারণেই দেশ উন্নয়নের দৃষ্টান্তে পরিণত হয়েছে। সেটা এখন সারাবিশ্বে স্বীকৃত। মানুষের যে সমর্থন আমরা পেয়েছি এটা এই জন্য যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়। এই আস্থা ও বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি।
নেতৃত্ব নেয়ার সময়কার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ১৯৮১ সালে যখন দলের দায়িত্ব নিই তখন এই চিন্তা মাথায় ছিল না যে কোনো কিছু হতে হবে বা পেতে হবে। শুধু দেশের জন্য কাজ করে যেতে চেয়েছি। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করাই লক্ষ্য ছিল। আজকে দেশকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি, যা সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে।
দলকে আরও সুসংগঠিত করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, দল শক্তিশালী থাকলে সেটা সরকারের বড় শক্তি। এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারি। আজ সরকারের পাশাপাশি আওয়ামী লীগও সংঘবদ্ধ।
-জেডসি
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


