অনেক দিন পর চলচ্চিত্রে সুচরিতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার
দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা। দীর্ঘদিন পর তিনি আবারো ফিরছেন চলচ্চিত্রে। সম্প্রতি তিনি ‘আমার মা আমার বেহেস্ত’ নামে একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। মায়ের চরিত্রে অভিনয় করা সুচরিতাকে ঘিরেই চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে।
গত ২ ডিসেম্বর থেকে এফডিসির এক নম্বর ফ্লোরে ‘আমার মা আমার বেহেস্ত’ চলচ্চিত্রের শুটিংয়ে তিনি অংশ নিয়েছেন। চলচ্চিত্রে সুচরিতার ছেলে রাজা চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক।
ছটকু আহমেদের গল্প ও সংলাপে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত এফডিসিতে এর শুটিং চলবে। ‘আমার মা আমার বেহেস্ত’ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন আলীরাজ, আফজাল শরীফ, মাহমুদুল ইসলাম মিঠু, মাহিয়া মাহি প্রমুখ।
অভিনেত্রী সুচরিতার আসল নাম বেবী হেলেন। ১৯৬৯ সালে শিশুশিল্পী হিসেবে ‘বাবলু’ ছবিতে প্রথম অভিনয় করেন। বড় বোন বেবী রিটার হাত ধরে অভিনয়ে তার পথচলা শুরু।
১৯৭২ সালে আজিজুর রহমান পরিচালিত ‘স্বীকৃতি’ ছবিতে প্রথম নায়িকা হিসেবে কাজ করেন। এরপর ১৯৭৭ সালে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত ‘জাদুর বাঁশি’ ছবিটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।
ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম এবং উজ্জলের সঙ্গে বেশ কিছু রোমান্টিক ছবিতে তার জুটি গড়ে ওঠে। সবশেষ মিনহাজ অভির ‘মেঘকন্যা’ ছবিতে অভিনয় করেন সুচরিতা। সেটাও এক বছর আগের কথা। অনেক দিন পর নতুন ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হলেন এ অভিনেত্রী।
এদিকে দীর্ঘদিন পর সুচরিতা অভিনয় ফেরা প্রসঙ্গে বলেন, ভালো গল্পের পাশাপাশি ভালো চরিত্রের জন্য অপেক্ষায় থাকি আমি। কাহিনী শুনে ভালো লাগলো। এ ছবিটি দর্শকরা উপভোগ করবেন বলে আশা করছি।
’হাঙ্গর নদী গ্রেনেড’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুচরিতা। এছাড়াও অসংখ্য দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন






