অনেকেই সাপোর্ট দিচ্ছেন,বাঁকা কথাও শুনতে হচ্ছে: চন্দনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। তিনি ছিলেন সংগীতের জন্য নিবেদিত প্রাণ। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) তার পৃথিবী ভ্রমণ শেষ করার চার বছর পূর্ণ হবে।
এই কিংবদন্তির ব্যক্তিজীবন বরাবরই আড়ালে ছিল। তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনারও সেভাবে প্রকাশ্যে দেখা মেলেনি। তবে আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তাকে বিভিন্ন জায়গায় ছুটতে হয়েছে। এখনও হচ্ছে। এবার ‘রিমেম্বারিং আইয়ুব বাচ্চু’ শিরোনামের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে প্রয়াত স্বামীর স্মৃতিচারণ করেছেন তিনি।
চন্দনা বলেন, ‘আমি আজীবন মিডিয়ার বাইরে থেকেছি। এসব বুঝি না। বুঝতেও চাইনি। কিন্তু এখন বাচ্চুর স্মৃতি সংরক্ষণ আর ওর এই অমূল্য গানের সংরক্ষণের কাজগুলো আমি আমার দুই সন্তানের পক্ষ থেকে করছি। দায়িত্বগুলো আমার সন্তানদের। তারা যেহেতু বাইরে পড়াশোনা করছে, এজন্য আমি ছুটে বেড়াচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এসব কাজ নিয়ে অনেকেই সাপোর্ট দিচ্ছেন। তবে কারও কারও বাঁকা কথাও শুনতে হচ্ছে। তাদের সবাইকে তো আমি জনে জনে ব্যাখ্যা দিতে পারবো না।’
প্রসঙ্গত, ‘রিমেম্বারিং আইয়ুব বাচ্চু’ শীর্ষক অনুষ্ঠানটির সঞ্চালক তানভীর তারেক। পরিকল্পনা ও প্রযোজনাও তারই। এতে চন্দনার সঙ্গে অতিথি হয়েছেন আইয়ুব বাচ্চুর ব্যান্ডসঙ্গী আব্দুল্লাহ আল মাসুদ।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি