অন্ধকার সময়ে অপর্ণাকে প্রয়োজন: অঞ্জন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার
(বাঁ দিকে) অপর্ণা সেন। অঞ্জন দত্ত (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন অপর্ণা সেন। এমনকি সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি তাকে লক্ষ্য করে ‘চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো’স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অপর্ণা অবশ্য তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। বিষয়টি নিয়ে এ বার মুখ খুললেন অঞ্জন দত্ত।
সমাজমাধ্যমে অঞ্জন লিখলেন, “অপর্ণা সেন, আরজি করে প্রতিবাদ করার সময় আপনি যে অসম্মানের সম্মুখীন হয়েছেন তা দেখে আমি লজ্জিত। সমাজমাধ্যমে যে সব পোস্টে আপনার বক্তব্যকে কটাক্ষ করা হয়েছে, তাতে আমাদের কয়েক জন সহকর্মীকে ‘লাইক’ করতে দেখেও আমি হতবাক।”
অপর্ণা সেনের উদ্দেশে অঞ্জন আরও লেখেন, “যখন অধিকাংশ রাজনৈতিক দলগুলির নীতি বলে আর কিছু থাকে না, তখন তারা বুদ্ধিমান এবং সংবেদনশীল ব্যক্তি, যারা কোনও রাজনৈতিক দলের তোষামোদ করেন না, তাদের অপমান করে। আমি আমার কাজের বাইরে কখনওই কোনও বিষয়ে খুব সরব হইনি। এটা আমার স্বভাব নয়। কিন্তু আপনার (অপর্ণা সেন) আছে। আমি আপনাকে সেই জন্য কুর্নিশ জানাই। আপনি মাথা উঁচু রাখুন। এই শহরে যথেষ্ট সংবেদনশীল, বুদ্ধিমান, সৎ মানুষ রয়েছেন, যারা আপনার বক্তব্যের কদর করেন। আপনার সাহস ওই মানুষগুলোর প্রয়োজন, বিশেষ করে এমন অন্ধকার সময়ে।”
একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন অঞ্জন ও অপর্ণা। পরমব্রত চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘এই রাত তোমার আমার’-এও ফের জুটি বেঁধেছেন তারা।
সহ-অভিনেত্রীর জন্য অঞ্জন লেখেন, “আমি আপনাকে চিনি বলে গর্ববোধ করি। বছরের পর বছর ধরে সঠিক কারণের জন্য আপনাকে সরব হতে দেখেছি। আপনার কণ্ঠস্বর এমন অসংখ্য মহিলার কাছে গুরুত্বপূর্ণ, যারা এই ব্যবস্থার জন্য ভুক্তভোগী, ভুগছেন এবং আগামীতেও ভুগবেন। আপনার কণ্ঠস্বর এমন অসংখ্য মানুষের কাছে গুরুত্বপূর্ণ, যারা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।”
অঞ্জন জানান, এই কথাগুলি তিনি ব্যক্তিগত ভাবেও বলতে পারতেন। কিন্তু সকলের সামনে এই বিষয়টি তুলে ধরার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি। পোস্টের শেষে তিনি লেখেন, “আমরা যে সব ছবি তৈরি করি বা কাজ করি তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।”
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











