অপর্ণা সেনের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আজ ২৫ অক্টোবর। এইদিনে জন্ম এক বাঙালি অভিনেত্রীর যাকে নিয়ে বলা অল্প কথায় অসম্ভব। যাকে দেখলে চোখ জুড়িয়ে যায়। যার অভিনয়ে মুগ্ধ হয়েছে আপামর সিনেমাপ্রেমীরা।
সাত, আট, নয়ের দশকে পুরুষের বুকের সবচেয়ে কাছে থাকা নারীমুখ তিনি। যার পরিচালনায় দর্শক পেয়েছে একের পর এক ভাল ছবি। সত্যিই যে তিনি অনন্যা। কে আবার? তিনি অপর্ণা সেন।
১৯৪৫ সালের ২৫ অক্টোবর তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন।
অপর্ণা একজন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার। অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা ও কমলিনী সেন শর্মা তার কন্যা। প্রথম স্বামী সঞ্জয় সেনের সঙ্গে সংসার ভেঙে গেলে তিনি মুকুল শর্মাকে বিয়ে করেন। পরে এই সম্পর্কও ভেঙে যায়। এরপর তিনি কল্যাণ রায়কে বিয়ে করে স্থিতু হন।
অপর্ণা সেন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করলেও পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ থেকে তার পরিবার কলকাতায় যায়। তার বাবা চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র নির্মাতা চিদানন্দ দাশগুপ্ত। তার মা সুপ্রিয়া দাশগুপ্ত সম্পর্কে খ্যাতনামা বাংলা কবি জীবনানন্দ দাশের খুড়তুতো বোন।
তিনি তার শৈশব কাটিয়েছেন হাজারীবাগ এবং কলকাতা শহরে। তিনি কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস এ লেখাপড়া করেছেন। কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশুনা করেছিন তিনি। যদিও পরে আর ডিগ্রি নেননি।
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘অরণ্যের দিনরাত্রি’ (১৯৭০) সহ আরো অনেক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। পরে ছবি পরিচালনা ও প্রযোজনায় আসেন অপর্ণা এবং ব্যাপকভাবে সফল হন।
পেয়েছেন তিন তিনবার জাতীয় পুরস্কার। আন্তর্জাতিক পুরস্কার তার ঘরে এসেছে ডালি হয়ে। ১৯৬১-তে তিন কন্যা দিয়ে শুরু করেছিলেন। কিন্তু পরবর্তী পাঁচ দশকে শুধুই এক কন্যা হয়ে থেকে গিয়েছেন বাঙালির মনে।
অপিরিচিতই হোক অথবা অরণ্যের দিন রাত্রি, শ্বেত পাথরের থালাই হোক অথবা কড়ি দিয়ে কিনলাম, অপর্ণা সেন থেকে গিয়েছেন সিলভার স্ক্রিন থেকে বাঙালির মনে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




