অপু বিশ্বাস ও জয়ের দ্বিতীয় ইনিংস শুরু!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
অপু বিশ্বাস ও জয় চৌধুরী; দু’জনের ক্যারিয়ারে বিস্তর ফারাক। রুপালি পর্দায় অপুর পথচলা শুরু হয় ২০০৬ সালে, আর জয় আসেন ২০১৪ সালে। এছাড়া জনপ্রিয়তার নিরিখেও অপু রয়েছেন জয়ের চেয়ে মাইল খানেক এগিয়ে।
বয়স, ক্যারিয়ার ইত্যাদির পার্থক্যকে তুড়ি মেরে একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন অপু ও জয়। ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমার মাধ্যমে তারা প্রথম জুটি বাঁধেন। যদিও সিনেমাটির শুটিং এখনো শেষ হয়নি। এরই মধ্যে নতুন আরেকটি সিনেমায় কাজ শুরু করলেন তারা। এর নাম ‘ট্র্যাপ’। পরিচালনায় দ্বীন ইসলাম।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এ সময় উপস্থিত থেকে অপু-জয়ের দ্বিতীয় ইনিংসের সূচনা করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
সিনেমাটির জন্য শুভকামনা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নির্বাচনের আগে থেকেই আমি বলে আসছি সিনেমার উন্নয়নের কাজে ওতপ্রোতভাবে থাকব। সিনেমা শুরু ও মুক্তির সময় প্রাচরণায় অংশ নেব। তারই ধারাবাহিকতায় ব্যস্ততা থাকা সত্ত্বেও জায়েদ খানকে সঙ্গে নিয়ে অপু বিশ্বাস-জয় চৌধুরীর নতুন সিনেমার মহরত অনুষ্ঠানে হাজির হয়েছি। এই সিনেমার সাফল্য কামনা করি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে সবাইকে দেখার অনুরোধ থাকবে।’
‘ট্র্যাপ’ সিনেমা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘প্রথমবার সাইন্স ফিকশন ধাঁচের সিনেমায় অভিনয় করছি। গল্পটিতে দারুণ মেসেজও রয়েছে। এই সময়ে হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। সেটাকে ভিত্তি করেই গল্প এগোবে।’
পুনরায় অপুর নায়ক হয়ে জয় চৌধুরী বলেন, ‘প্রথম সিনেমার শুটিং শেষ হতে না হতেই দ্বিতীয় সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। আশা করি, আমাদের জুটির দুটি সিনেমাই দর্শক পছন্দ করবেন।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








