ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:৪২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

অফিস শেষে বাসায় ফেরা হলো না সুমির

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় অফিস থেকে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় ইসরাত জাহান সুমি (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আলমগীর হোসেন বলেন, আমার বোন কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিস থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারা হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমি খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় ভাড়া বাসায় স্বামী মো. তানভীর হাসানের সঙ্গে থাকতেন। তিনি কুমিল্লার দেবিদ্বার থানার এলাহাবাগ গ্রামের তোফাজ্জল হোসেনের সন্তান। চার বছর আগে তানভীরের সঙ্গে তার বিয়ে হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, অফিস শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় আহত এক নারীকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।