অবরোধের আগের রাতে দুই বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২২ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে আজ বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টায়। তার আগে সাভারের আশুলিয়া ও রাজধানীর যাত্রাবাড়ীতে দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটে।
এদিন রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ায় বরুইপাড়ায় সাভার পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশে ফিরছিল সাভার পরিবহনের একটি বাস। বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে বাসের পেছনের অংশে আগুন দেখতে পায় চালক। তখনই বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। চালকের ধারণা যাত্রী বেশে বাসটিতে উঠেছিল দুর্বৃত্তরা।
এর আগে রাত ৮টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে রাইদা পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম। তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের উল্লেখ করে জানানো হয়েছে, গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট