অবরোধের প্রভাব নেই রাজধানীর সড়কে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ভোট বর্জনে তিন দিনের গণসংযোগ শেষে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর একদিনের কঠোর অবরোধ শুরু হয়েছে।রোববার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।
এর আগে ২৩ ডিসেম্বর সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় বিএনপি। এতে সায় দেয় জামায়াত ও সমমনা দলগুলো।
এদিকে অবরোধে সকাল থেকে রাজধানীতে যানবাহন চলতে দেখা গেছে, স্বাভাবিক দিনের থেকে কিছুটা গণপরিবহন কম থাকলেও অবরোধের তেমন কোন প্রভাব পড়েনি রাজধানীতে।
সরজমিনে মহাখালী, বনানী, কাকরাইল ও শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে প্রতিদিনের মত যানবাহন চলছে এসব এলাকায়, থেকে থেকে স্বাভাবিক দিনের মত যানজটও লক্ষ্য করা গেছে। এছাড়া সিএনজি, ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেশি দেখা গেছে। তবে নাশকতা ও ঝামেলা এড়াতে সড়কে মানুষের কম বেরিয়েছে।
অবরোধের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে কথা হয় বেশ কয়েকজন বাস চালক ও পথচারীদের সাথে, অবরোধের প্রভাব তেমন দেখা না গেলেও মানুষের মাঝে একটি লুকানো ভয় কাজ করছে বলে জানান তারা।
বলাকা বাস সার্ভিসের চালক ইব্রাহিম বলেন, 'আমরা ভয় নিয়ে গাড়ি নিয়ে বের হইছি, জানি না কখন কে আগুন দিবে, কখন ভাঙচুর করবে, রাস্তায় তেমন প্রভাব না থাকলেও আমাদের ভয় তো আছে।'
পথচারী শহিদুল ইসলাম বলেন, 'পেটের তাগিদে ঘর থেকে বের হতে হয়, নয়ত এমন অস্থিতিশীল পরিস্থিতিতে কেউ বের হতো না, মনে সব সময় একটা আতঙ্ক বিরাজ করে। জানি না দেশ কোন দিকে যাচ্ছে।'
গত অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেয় বিএনপি। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলো।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











