ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৭:০৩:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

অবশেষে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

অবশেষে চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবারই (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর। সবাইকে ঈদ মোবারক। আজ মঙ্গলবার (৪ জুন) দেশের বিভিন্ন স্থানে শাওয়ালের চাঁদ দেখা গেছে। 

বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশনে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে আগামীকাল ঈদ হবে না বলে ঘোষণা দেওয়া হলেও রাতে সংশোধনী দিয়ে বলা হয় চাঁদ দেখা গেছে। 

চাঁদ দেখার মধ্য দিয়ে এক মাস ধরে সংযম সাধনার ইতি ঘটল। এরইমধ্যে শুরু হয়ে গেছে শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার শুরু হবে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। বিভিন্ন ঈদগাহে আজকের মধ্যেই সে জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ। বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রতিবন্ধকতা হিসেবে দাঁড় হতে পারে। সে জন্য অবশ্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

নামাজের পরপরই ঈদগাহগুলোতে চিরচেনা এবং কাঙ্ক্ষিত দৃশ্যের অবতারণা হবে। প্রত্যেক মুসলমান একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। শ্রেণি-বর্ণ-বয়সনির্বিশেষে হবে সেই আলিঙ্গন। ভ্রাতৃত্বের বন্ধনের এ এক মধুর বহিঃপ্রকাশ।