ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৯:৪৮:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

অবশেষে নিভল বঙ্গবাজারের আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবশেষে নিভেছে দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট গুলিস্তানের বঙ্গবাজারের আগুন। আগুন ধরার প্রায় চার দিন পর শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিভেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার। তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লাগে। ওই দিন প্রায় ফায়ার সার্ভিসের প্রায় ৫০টি ইউনিট সেনা ও বিমানবাহিনীর সহযোগিতায় প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বঙ্গবাজারের বড় অংশ ছিল কাঠের ফ্রেমের ওপর। আগুনে কাঠের ফ্রেম পুড়ে তিন তলার কাঠামো জমি বরাবর মিশে যায়। মার্কেটের দোকানগুলোর শাটার, চালাসহ বেশ কিছু কাঠামো লোহার ছিল। তার নিচে ছিল কাপড়ের স্তুপ, যে কারণে আগুন নিভাতে সময় লেগেছে।