অবশেষে সেন্সরে যাচ্ছে ‘রানা প্লাজা’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৪ আগস্ট ২০২৪ বুধবার
চলচ্চিত্র ‘রানা প্লাজা’র একটি দৃশ্য।
প্রায় ১১ বছর আগে ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে মৃত্যু হয় অনেক গার্মেন্টস কর্মীর। এ ঘটনার প্রায় ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। এই সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছিল চলচ্চিত্র ‘রানা প্লাজা’।
বহুল আলোচিত সিনেমা ‘রানা প্লাজা’ সেন্সর সনদ না পাওয়ায় দশ বছরেও মুক্তি পায়নি। সিনেমাটির নির্মাতা নজরুল ইসলাম খান আদালতে গিয়েও সিনেমাটি মুক্তি দিতে পারেননি।
২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নির্মাতা রিট করেন হাইকোর্টে। এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে।
সেন্সরবোর্ডের এমন নাটকীয়তায় মানসিকভাবে ভেঙে পড়েন নির্মাতা নজরুল ইসলাম খান। জানা যায় এরপর স্ট্রোকও করেন তিনি। সিনেমাটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন নির্মাতা নজরুল।
আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন সিনেমাটি। নজরুল জানালেন, বহু চেষ্টা করেও গত ১০ বছর তারা সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাননি। বোর্ডের সদস্যরা তাদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, দারুণ চলচ্চিত্র। অথচ পরের দিন নির্মাতাদের জানানো হয়, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে।
এ ব্যাপারে নির্মাতা বলেন, ‘হাইকোর্টেও গিয়েছিলাম। লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও আমাকে বলা হয়নি। দ্বারে দ্বারে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য। মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম। কেউ আমার পাশে দাঁড়াননি। এখন সময়ের পরিবর্তন হয়েছে। মানুষ কথা বলতে পারছে, নিজের মতপ্রকাশ করতে পারছে। আশা করছি, আমিও সিনেমাটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব।’
‘রানা প্লাজা’র প্রধান দুটি চরিত্র অভিনয় করেছেন চিত্রনায়িকা পরী মণি ও চিত্রনায়ক সাইমন সাদিক। ছবির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, প্রয়াত এন্ড্রু কিশোর, ইমরান, কণাসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে এম এ মাল্টিমিডিয়া হাউস।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











