অবসরে টেনিস তারকা হিঙ্গিস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১৮ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার
শনিবার পেশাদার টেনিস থেকে বিদায় নিয়েছেন সুইস তারকা মার্টিনা হিঙ্গিস। ৩৭ বছর বয়সে তিনি যখন টেনিসকে বিদায় জানান তখন অনন্য এক রেকর্ড গড়েই সড়ে দাঁড়ালেন। সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ ডাবলস র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটা এখন হিঙ্গিসের দখলে।
ক্যারিয়ারে তৃতীয়বারের মতো অবসরের ঘোষণা দেয়া মহিলা দ্বৈত টেনিসে বিশ্বের একনম্বর খেলোয়াড় ও পাঁচবারের একক গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী মার্টিনা হিঙ্গিস বলেন, এবার অবশ্যই অবসরে যাচ্ছি আমি। এবারের ব্যাপারটি আলাদা। এর আগে আমার কাছে মনে হয়েছিল আমি ফিরতে পারি। তবে এমন এক মৌসুম শেষে এটাই সঠিক সময়। ২০০৩ সালে ২২ বছর বয়সে প্রথমবার অবসরের ঘোষণা দেন হিঙ্গিস।
পরে অল্পদিনের জন্য খেলায় ফিরে ২০০৭-এ দ্বিতীয় দফায় অবসরে যান এ সুইস তারকা। চলতি বছর মিশ্র দ্বৈতে উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা জেতেন মার্টিনা হিঙ্গিস। এতে দ্বৈতের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন তিনি। ১৯৯৬-এ হেলেনা সুকোভার সঙ্গে জুটি বেঁধে মহিলা দ্বৈতের শিরোপা জেতেন ১৫ বছর বয়সী মার্টিনা হিঙ্গিস। এতে গ্র্যান্ড স্লাম টেনিসে সবচেয়ে কমবয়সে শিরোপা জয়ের রেকর্ড গড়েন তিনি।
১৯৯৭-এ মাত্র ১৬ বছর বয়সে ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেন হিঙ্গিস। ওই বছর তিনি জেতেন অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন শিরোপা। এতে ১৭ বছর বয়সী হিঙ্গিস ভেঙে দেন উইম্বলডনে ১১০ বছরের পুরনো রেকর্ড। লন্ডনে ফাইনাল খেলায় ইয়ানা নোভোতনাকে হারিয়ে ১১০ বছরে সবচেয়ে কমবয়সী নারী খেলোয়াড় হিসেবে শিরোপা কুড়ান হিঙ্গিস।
তবে ক্যারিয়ারে দুই ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা ও লিয়েন্ডার পেজের অবদানের প্রশংসা করতে ভুল করেননি এই সুইস তারকা।
ক্যারিয়ারে ১০টি মেজর শিরোপা জিতেছেন হিঙ্গিস। সর্বশেষ তাইপের ইয়ং-ইয়ান চ্যানের সাথে জুটি বেঁধে তিনি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখলের কৃতিত্ব দেখিয়েছেন। সানিয়া ও পেসের সাথে জুটি বেঁধে সাতটি ডাবলস ও মিক্সড ডাবলসের শিরোপাও নিজের করে নিয়েছেন তিনি।
এ সম্পর্কে হিঙ্গিস বলেন, এই ধরনের খেলোয়াড়দের সাথে জুটি বেঁধে কোর্টে নামাটাও সৌভাগ্যের। সানিয়া ছাড়া আমি আবারো টেনিসে ফিরতে পারতাম না, সেই অনুভূতি নিতে পারতাম না। আমরা যখন উইম্বলডন জিতি সেটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আমি একা কোনভাবেই এই শিরোপা অর্জন করতে পারতাম না। আমাদের দু’জনের একসাথে ‘সানটিনা’ সময়টা ছিল অসাধারণ।
তিনি আরো বলেন, একইভাবে লিয়েন্ডারের সাথেও আমার সময়টা দারুণ কেটেছে। আমরা একসাথে চারটি স্ল্যাম জিতেছিল। আসলে তাদের ছাড়া আমার এই অর্জন কোনভাবেই সম্ভব ছিলনা।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











