ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:০১:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

অবিক্রীত থেকে গেলো সাড়ে ২৩ লাখ পশু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ১৮ জুন ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার সারাদেশে কোরবানি উপলক্ষে গবাদি পশু মজুত ছিল ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি। এরমধ্যে বিক্রি হয়েছে ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদিপশু। সে অনুযায়ী ২৩ লাখ ৫৯ হাজার ১৩৯টি অবিক্রীত থেকে গেছে।
সোমবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এতে বলা হয়েছে, এ বছর ঢাকায় ২৫ লাখ ২০ হাজার, চট্টগ্রামে ১৯ লাখ ৭৪ হাজার, আর রাজশাহীতে ২৩ লাখ পশু বিক্রি হয়।
সংশ্লিষ্টরা বলছেন, বিক্রি হওয়া মোট পশুর এই সংখ্যা দিয়ে কোরবানিকৃত পশুর সংখ্যা নিরূপণের সুযোগ নেই। কারণ এর সঙ্গে গৃহপালিত যেসব পশু বিক্রি হয়েছে সেগুলো যুক্ত হবে। ফলে সংখ্যাটি বাড়বে।
মোট কোরবানিকৃত পশুর সংখ্যা নিয়ে কাজ করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।