অবৈধই থাকল আমিনবাজারে মধুমতি মডেল টাউন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন অবৈধই থাকল। প্রকল্পটি অবৈধ ও বেআইনি ঘোষণার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেওয়ায় প্রকল্পটি বৈধতা পাওয়ার আর কোনও সুযোগ থাকছে না। প্রকল্পটির নির্মাতা প্রতিষ্ঠানকে এখন ক্রেতাদের দ্বিগুণ অর্থ ফেরত দিতে হবে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন।
আপিল বিভাগের রায় অনুযায়ী, ওই প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো মেকার্সকে ক্রেতাদের প্লটের দামের দ্বিগুণ অর্থ এখন ফেরত দিতে হবে। পাশাপাশি বিলামালিয়া ও বেইলারপুর মৌজার যে জলাভূমি ভরাট করে মধুমতি মডেল টাউন গড়ে তোলার কাজ শুরু হয়েছিল, সেই জলাভূমি আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে ছয় মাসের মধ্যে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি রিট আবেদনে ২০০৫ সালের ২৭ জুলাই হাইকোর্ট ওই প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেয়।
পরে ২০১২ সালের ৭ অগাস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে। এরপর দুই বছরে নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো মেকার্স ও জমির মালিকদের পক্ষ থেকে মোট পাঁচটি রিভিউ আবেদন করা হয় সর্বোচ্চ আদালতে। সেসব আবেদনের ওপর আজ শুনানি করে আপিল বিভাগ তা খারিজ করে দিল।
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল


