ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৫:১৫:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অভিনেত্রী অপর্ণা ঘোষের মা আর নেই

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মা (ঝর্ণা ঘোষ) মারা গেছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অপর্ণার ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা শাফায়েত মনসুর এসব তথ্য জানিয়েছেন।

সকালে শাফায়েত মনসুর তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন,‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বন্ধু অপর্ণা ঘোষের মা আজ সকালে চট্টগ্রামে মারা গেছেন।’

জানা যায়, কিডনি রোগে আক্রান্ত ছিলেন অপর্ণা ঘোষের মা। ঢাকার বারডেম হাসপাতালে টানা ২৫ দিন ঝর্ণা ঘোষের ডায়ালাইসিস হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল সাড়ে ৮টায় চিকিৎসক জানান, অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ মারা গেছেন।

তার মায়ের মৃত্যতে মিডিয়ায় অনেক পরিচত মুখই জানিয়েছেন শোক। মনিরা মিঠু, ইপশিতা শবনম শ্রাবন্তী, শার্লিন ফারজানা, ঊর্মিলা শ্রাবন্তী কর, দীপা খন্দকার, নাজিয়া হক অর্ষাসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।