ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৬:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

অভিনেত্রী রুবিনা নিঝুম ও তার স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

অভিনেত্রী রুবিনা নিঝুম

অভিনেত্রী রুবিনা নিঝুম

চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম ও তার স্বামী মামুনুর রশীদ রাহূলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলার শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে ফয়সাল। তিনি জানান, এদিন আসামিদের আদালতে হাজির হওয়ার নির্ধারিত তারিখ থাকলেও তারা উপস্থিত হননি। ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
 
এর আগে, গত ২৯ জানুয়ারি মোসা. সুরভী বেগম মামলাটি দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত ১৯ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের হাজির হতে সমন জারি করেছিলেন। মামলায় আরও আসামি করা হয়েছে রাহূলের ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবিকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, সুরভী বেগমের সঙ্গে নিঝুম ও রাহূলের পূর্বপরিচয় ছিল এবং পারস্পরিক আস্থার সম্পর্কের ভিত্তিতে ২০২০ সালের অক্টোবরে তারা সুরভীর কাছে সাড়ে ১২ লাখ টাকা ধার চান। ১১ থেকে ২০ অক্টোবরের মধ্যে তিন দফায় ওই অর্থ প্রদান করা হয় এবং দুই মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়। সেখানে উল্লেখ ছিল, রাহূল টাকা পরিশোধ করতে না পারলে তার ভাই নান্নু মিঞা তা পরিশোধ করবেন।

পরবর্তীতে অসুস্থতার কারণে আর্থিক সংকটে পড়া সুরভী বেগম গত বছরের ১ মে টাকা ফেরত চান। অভিযোগ অনুযায়ী, নিঝুম ও রাহূল টাকা পরিশোধে অস্বীকৃতি জানান। পরে ২২ সেপ্টেম্বর বনশ্রীর বাসায় গিয়ে টাকা চাইলে তারা অর্থ দিতে অস্বীকার করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।