অভিনেত্রী সোনালী চক্রবর্তী মারা গেছেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কলকাতার জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী সোনালী শঙ্কর চক্রবর্তী মারা গেছেন। সোমবার ভোর ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে খবর, অসুস্থ হয়ে দু’দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন সোনালী। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন।
অভিনেত্রীর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন সোনালী। সেই পুরনো অসুস্থতা এবার মাথাচাড়া দিয়ে উঠতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত আর ফিরতে পারেননি তিনি।
জানা গেছে, বর্তমানে সোনালীর মরদেহ তার বাসভবনে নিয়ে আসা হয়েছে। পরিবার সূত্রে খবর, কেওড়াতলা মহাশ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য হবে।
সম্প্রতি ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যাচ্ছিল সোনালীকে৷ তার মৃত্যুতে টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, ‘বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি।’
সোনালী অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দাদার কীর্তি’, ‘সংসার সংগ্রাম’ ইত্যাদি।
সূত্র : আনন্দবাজার
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




