অমর একুশে ফেব্রুয়ারি নিয়ে যা বললেন জয়া
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যেই বলিউডেও নাম লিখিয়েছেন তিনি। ৩৯ বছরেও রুপের দ্যুতি ছড়াচ্ছেন লাস্যময়ী এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। নিয়মিত ছবি কিংবা পোস্ট করে থাকেন।
এদিকে আজ অমর একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন ভাষা শহীদরা। দিনটিকে তাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে স্মরণ। এর ধারাবাহিকতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও স্ট্যাটাস দিয়ে স্মরণ করেন। স্ট্যাটস দুটো পাঠকের জন্য হুবহু প্রকাশ করা হলো।
প্রথম স্ট্যাটাসটিতে একটি ভিডিও বার্তায় দিয়ে লেখেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবার অনলাইনে বাংলা ব্যবহারে বৈচিত্র্য আনতে ইউনিকোডসহ, ‘ইউএন বাংলা’ ফন্ট ৭টি ভিন্ন রূপে প্রকাশ করেছে। এই প্রকাশ অনুষ্ঠানের শুভেচ্ছা দুত হিসেবে থাকতে পেরে আমি গর্বিত। আমাদের মাতৃভাষার ব্যবহারে এই অভিনব আন্তর্জাতিক আঙ্গিক, নিশ্চিত ভাবেই বাংলা ভাষার গৌরব।
এরপর আবারও একটি স্ট্যাটাস লেখেন, ‘যে ভাষায় আমরা প্রতি মুহূর্তে বাঁচি, সেই বাংলা ভাষার দাবিকে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করার এই দিনটিকে শ্রদ্ধা জানাই। এই দিন কঠোর সংকল্পে নিজেকে জাগিয়ে তোলার দিন। বাংলা আমাদের ভাষা। আর এই ভাষার নামেই তো আমাদের স্বাধীন দেশ, বাংলাদেশ। তবু এই ভাষাকে নিয়ে কত কিছু এখনো আমাদের করার বাকি রয়ে গেল। রাষ্ট্রে, সমাজে, শিক্ষায়। বাংলাকে নিয়ে আমাদের বহু পথ চলা এখনো বাকি। সে পথ আমরা সবাই মিলে নিশ্চয়ই পাড়ি দেব। একুশে এখন সারা পৃথিবীর নিপীড়িত, পর্যুদস্ত, মুমুর্ষু ভাষার অনুপ্রেরণাও।’
‘সেই অনুপ্রেরণা সৃষ্টি করার মতো ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের তরুণেরা, আজ থেকে একাত্তর বছর আগে। ভাবা যায়! পাহাড়ে আমাদের ক্ষুদ্র জাতিসত্তাদের ভাষাগুলো ভালো নেই। পত্রিকায় পড়েছি, রেংমিটচ্য নামে একটি ভাষার মানুষ নাকি বেঁচে আছে মাত্র পাঁচ–ছয়জন। তাদের পর পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি ভাষা। একটি ভাষা হারিয়ে যাওয়া মানে অনন্য একটি ফুলের বাগান উজাড় হয়ে যাওয়া, যা আর কখনোই ফিরে আসবে না। আমরা কি কোনোভাবেই একে টিকিয়ে রাখতে পারি না? নানা ভাষা পৃথিবীকে যে বিচিত্র রঙে রাঙিয়ে তুলেছে, সেটা পৃথিবীজোড়া মানুষের বৈচিত্র্যেরই রং। একুশেতে মানুষের এই রঙিন পৃথিবীকে সালাম জানাই।’
প্রসঙ্গত, বলিউডে অভিনীত জয়ার ছবিতে তার বিপরীতে দেখা যাবে খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। এতে আরও অভিনয় করেছেন সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল








