অমর একুশে বইমেলার শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
এবারের অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ। শুক্রবার থেকে সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ প্রান্তরে বইয়ের পসরা সাজিয়ে বসবে না দোকানীরা। বইপ্রেমী আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে না মেলা প্রাঙ্গণ।
বৃহস্পতিবার এবারে মেলার বিক্রি ও লোকসমাগম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশিরভাগ প্রকাশক। এসময় গতবারের তুলনায় এবারের বেচা বিক্রি এবং জনসমাগম ছিলো বেশি বলেও জানান তারা।
তাম্রলিপির প্রকাশক একেএম তারিকুল ইসলাম বলেন, এবারের মেলা তুলনামূলক অনেক ভালো হয়েছে। গতবারের তুলনায় এবার সব প্রকাশকরাই বেশ খুশি। আরও নিবিড়ভাবে বলতে গেলে বিগত বছরের থেকে এ বছরের মেলাটা প্রকাশকদের কাছে মন্দের ভালো হিসেবে আখ্যায়িত হয়েছে। গত শুক্র ও শনিবার বই কেনে এমন পাঠকের দেখা মিললেও সাধারণ দিনগুলোতে তেমন দেখা যায়নি। তবে শেষ সময়ে এসে বই কেনে এমন পাঠক বেড়েছে।
বইমেলার শেষদিন হিসেবে বৃহস্পতিবার মেলা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে রাত ৯টায়।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য মতে, বুধবার ৩০তম দিনে বইমেলায় নতুন বই এসেছে ৭৭ টি। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে- প্রত্যয় প্রকাশন প্রকাশ করেছে অমর মিত্রের উপন্যাস ‘ধ্রুবপুত্র (প্রথম খণ্ড)’, সেলিনা হোসেনের উপন্যাস ‘ঝর্ণাধারার সঙ্গীত’, ফারুক নওয়াজের কাব্যগ্রন্থ ‘হারিয়ে যাওয়া হয় না আমার’ ও আহসান হাবীবের উপন্যাস ‘এক এবং একা’, মাওলা ব্রাদার্স প্রকাশ করেছে মুনতাসীর মামুনের ইতিহাস বিষয়ক বই ‘ইতিহাস হত্যা এবং পাঠক্রম ও পাঠ্যবই (১৯৪৯-২০২০)’, জার্নিম্যান বুক্স প্রকাশ করেছে তারিক সুজাতের বঙ্গবন্ধুবিষয়ক ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন : কমেট বিমান ও ব্রিটিশ গোপন দলিল’, পাঠক সমাবেশ প্রকাশ করেছে মুহম্মদ নূরুল হুদার গীতিকবিতা ‘সীতা সংহিতা’, ছোটদের বই প্রকাশ করেছে হাসান হাফিজের জীবনী ‘বিশ্বসেরা ১২ বিজ্ঞানী’ ইত্যাদি উল্লেখযোগ্য।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ




