ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৬:১৩:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

অমরনাথে মেঘ ভেঙে বৃষ্টিতে নিহত বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ এএম, ৯ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের জম্মু ও কাশ্মির প্রদেশে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান অমরনাথে মেঘ ভাঙা প্রবল বর্ষণে নিহত বেড়ে ১৫ জন হয়েছে। এতে আহত হয়েছেন ৪৮ জন। এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন। 

শুক্রবার (জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে এ বর্ষণ শুরু হয়। 

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অমরনাথ গুহা ও নিকটবর্তী কালীমাতা মন্দিরের মাঝামাঝি এলাকায় প্রবল বর্ষণ শুরু হওয়ার পরই অল্প সময়ের মধ্যে তা প্রবল বানে রূপ নেয়। বৃষ্টি ও বানের পানিতে গুহার পাদদেশে খাটানো তীর্থযাত্রীদের বেশ কয়েকটি তাঁবু ভেসে যায়। ধ্বংস হয়ে যায় তীর্থযাত্রীদের খাবারের জন্য অস্থায়ীভাবে স্থাপন করা একাধিক সামষ্টিক রান্নাঘরও (কমিউনিটি কিচেন)। ঘটনার পর সাময়িক স্থগিত করা হয় অমরনাথ যাত্রা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্ষণ শুরু হওয়ার সময় এসব তাঁবু ও তার আশপাশের এলাকায় ১০ থেকে ১২ হাজার তীর্থযাত্রীর উপস্থিতি ছিল।

বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু করে ইন্দো-তিব্বতিয়ান সীমান্ত পুলিশ (আইটিবিপি) ও ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা। সারা রাত ধরে উদ্ধার কাজ চলেছে। 

ঘটনার পরপরই টুইটে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে মারা যাওয়াদের পরিবারকে সমবেদনা। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ও সব ধরনের সাহায্য করা হচ্ছে।