ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৯:২৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

অমির গানে নিরব-মিথিলার রোমান্স

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ১২ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

এই সময়ের তরুণ গায়ক ও সুরকার সৈয়দ অমি। এরইমধ্যে চারটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। তবে প্রেক্ষাগৃহে অমির অভিষেক হচ্ছে আগামী ১৭ জুন, অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে।

যেখানে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। সঙ্গে আছেন নিরব হোসেন। আর তাদের দুজনকে রোমান্স করতে দেখা যাবে সিনেমায় সৈয়দ অমির গানের সঙ্গে। যার শিরোনাম ‘বেখেয়ালি’। কথা ও সুর করেছেন ওপার বাংলার সংগীত পরিচালক লিংকন রায় চৌধুরী।

গানটি নিয়ে সৈয়দ অমি বলেন, ‘সব শিল্পীরই স্বপ্ন থাকে সিনেমায় গান করার। আমিও অনেক দিন ধরে এই স্বপ্নের মধ্যে আছি। এ পর্যন্ত সিনেমার চারটি গানেও কণ্ঠ দিয়েছি। তবে এগুলোর কোনোটিই এখনো পর্যন্ত মুক্তি পায়নি। অবশেষে বড় পর্দায় আমার গান বাজতে যাচ্ছে। সেই দিনটির অপেক্ষায় আছি।’

অমি আরও যোগ করেন, ‘এইরমধ্যে গানটি ট্রেলার আমি দেখেছি। সেখানে দারুণ রোমান্স করেছেন নিরব ও মিথিলা। আশা করি আমার কণ্ঠের সঙ্গে তাদের কেমেস্ট্রি দর্শক উপভোগ করবেন।’

আরও যে তিন সিনেমায় অমির গান প্রকাশ পেতে যাচ্ছে। এগুলো হলো-সৈকত নাসির পরিচালিত ‘দ্য বর্ডার’, সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ এবং সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’।

উল্লেখ্য, গায়ক সৈয়দ অমি আলোচনায় আসেন নায়িকা আঁচলের সঙ্গে প্রেমের সূত্র ধরে। দুজন বিয়ে করেছেন বলেও মিডিয়ায় জোর গুঞ্জন রয়েছে। তবে প্রেমের কথা স্বীকার করলেও বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো দেননি তারা।