ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৫২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বরাবরই ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ২০১৯-এর বিরোধিতা করে আসছে পশ্চিমবঙ্গ সরকার। অতীতেও একাধিকবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ইস্যুতে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন। এবার ফের সিএএ বিরোধিতায় কথা বললেন তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে গুজরাটে বড় ঘোষণা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে গুজরাটে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি ও খ্রিষ্টানদের এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘোষণার পর ফের সিএএ-বিরোধী আন্দোলন শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি