অযাচিত বিতর্কে মেগান মার্কেল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫১ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার
রাজবধূ মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্য। এত বড় সম্মানী পরিবারের অংশ হয়েও নতুন করে সমালোচিত হলেন তিনি। শুনলেন তিক্ত কথা।
ব্রিটিশ রাজপরিবারে বংশীয়ভাবেই নিয়মকানুন ও প্রথার অভাব নেই। পদে পদে নিয়মকানুন ও প্রথার বেড়াজালে আবদ্ধ সবাই। আর এ নিয়ম মেনে চলতে হয় সবাইকে। সেই হিসেবে রাজপরিবারের নতুন সদস্য মেগান মার্কেল হয়তো এখনো সব প্রথা রপ্ত করে উঠতে পারেননি।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণ উদ্যোক্তাদের সম্মান জানানোর জন্য রানি এলিজাবেথ প্রতিবছরই অনুষ্ঠানের আয়োজন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘কুইনস ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড’ নামের সেই অনুষ্ঠানে রানি স্বয়ং উপস্থিত থেকে তরুণদের হাতে পুরস্কার তুলে দেন।
এ বছরের কুইনস ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ছিল ২৬ জুন মঙ্গলবার। অনুষ্ঠানটি রয়্যাল ফ্যামিলির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স হ্যারির সদ্যবিবাহিত স্ত্রী মেগান মার্কেলও। অনুষ্ঠানে রানির পাশেই বসতে দেখা গেছে তাকে। আর রানির পাশে মেগানের বসার ধরন নিয়েই ক্ষেপেছেন রাজপরিবারের অনেক ভক্ত।
সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, রানির পাশে পায়ের ওপর পা তুলে বসে আসছেন মেগান মার্কেল। সঙ্গে সঙ্গেই মেগানের সমালোচনা করে মন্তব্য আসা শুরু হয়।
প্রিন্স হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়ামসের স্ত্রী কেট মিডলটন এবং তার মা প্রিন্সেস ডায়ানা সবসময় দুই হাঁটু একসঙ্গে রেখে বসতে পছন্দ করতেন। কিন্তু মেগান সরাসরি তার একটি হাঁটু অন্য হাঁটুর ওপর উঠিয়ে বসেছেন ওই অনুষ্ঠানে।
অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই মেগানের এভাবে বসা নজরে আসে অনেকের। একজন মন্তব্য করেন ‘ডাচেস অব সাসেক্স ভুলভাবে বসেছেন। রানির প্রতি এটি কী ধরনের অবমাননা। রাজপরিবারের সব নারীরাই হাঁটু পাশাপাশি রেখে বসে।’
আরেকজন মন্তব্য করেন, ‘মেগান এভাবে বসবেন না। রানি এটা পছন্দ করেন না।’
তবে মেগানের ভক্তরা কিন্তু মেগানের পক্ষেই সাফাই গেয়েছে। সমালোচনার জবাবে একজন মন্তব্য করেছে, ‘দয়া করে মেগানের পায়ের দিকে না তাকিয়ে সুন্দর অনুষ্ঠানটির দিকে মনোযোগ দিন।’
তবে পুরো ব্যাপারটি যে ঠিক হয়নি তা ঠিকই বুঝতে পারছেন ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্য মেগান মার্কেল।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











