ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:১৭:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

অরফানেজ মামলায় বাদীর সাক্ষ্য বাতিলে খালেদার আবেদন খারিজ

আপডেট: ০১:৪৩ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার

BANGLADESH-POLITICS-UNREST-FILESস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ বাতিল করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. মইনুল ইসলাম চোধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, তারা এই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩ দুদকের উপপরিচালক হারুনুর রশিদের সাক্ষ্য গ্রহণ করেন। এই সাক্ষ্য গহণের সময় ৫টি কার্য দিবসে আদালতে উপস্থিত থাকতে পারেননি খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে নেয়া এই সাক্ষ্য বাতিল চেয়ে আবেদন করলে ঢাকা জজ আদলত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার তা খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করলে তা খারিজ করে দেয়।
২৯.০৬.২০১৫