অর্থনীতিকে গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে গতিশীল করে বিশ্ব পরিমন্ডলে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আগামীকাল রোববার (১সেপ্টেম্বর) জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ দিবস উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি খাতের বিকাশে বিভিন্ন প্রকার সহায়ক নীতিমালা প্রণয়নের পাশাপাশি রপ্তানি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। এ কারণে দেশের রপ্তানি সম্প্রসারণে বাজার ও পণ্যের বহুমূখীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।’
তিনি বলেন, ‘ই-কমার্স প¬্যাটফর্ম প্রতিষ্ঠা, নতুন বাজার সৃষ্টি, পণ্যের পাশাপাশি সেবা খাতের সম্প্রসারণ প্রভৃতি প্রচেষ্টার মাধ্যমে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য পূরণে বর্তমান সরকার ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে নিবিড়ভাবে কাজ করছে। আমাদের সরকার ব্যবসা-বান্ধব সরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে দেশের বিভিন্ন জেলায় একশ’টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আশা করা যায় এসব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে।’
জাতীয় রপ্তানি ট্রফি বিতরণের এ উদ্যোগ দেশের রপ্তানি বাণিজ্যের প্রসারে বিশেষ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, ‘রপ্তানি বাণিজ্য একটি ব্যাপক কর্মকান্ড ও চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করে যে সকল প্রতিষ্ঠান উলে¬খযোগ্য সাফল্য অর্জন করে বৈদেশিক মুদ্রা আহরণ করেছে তাদের স্বীকৃতি প্রদান রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি।’
শেখ হাসিনা বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে রপ্তানি বাণিজ্যের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের রপ্তানিকারকগণ বিশ্ব বাজারে নিজেদের উৎপাদিত মানসম্পন্ন পণ্য রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।’
তিনি বলেন, ‘এ লক্ষ্যে দেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মকান্ডে গতি আনয়নের মাধ্যমে রপ্তানি খাতকে অনন্য উচ্চতায় নেওয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
বাণীতে তিনি বাণিজ্য ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে আগামীকাল জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ এবং জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-১৭ বিতরণ অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।
একই সাথে রপ্তানি বৃদ্ধিতে দেশের কৃতী রপ্তানিকারকদের স্বীকৃতি প্রদানের এ অনুষ্ঠানের আয়োজক এবং পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











