অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
আপডেট: ০৫:০২ পিএম, ২২ আগস্ট ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উপর ৭.৫ শতাংশ ভ্যাট কমানো হবে না বলে গত ১৪ আগস্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বক্তব্য রেখেছেন তার প্রতিবাদে আজ বিকেলে শাহাবাগে জাতীয় যাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অর্থমন্ত্রী ১৪ আগস্ট সিলেটে শিক্ষা খাতে ভ্যাট নিয়ে যে বক্তব্য রেখেছেন তা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদসহ দেশের আপামর জনসাধারণের সাথে উপহাসের সামিল। অর্থমন্ত্রীর বক্তব্যের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আত্মমর্যাদায় আঘাত লেগছে। তাই ক্লাস ছেড়ে আজ এর প্রতিবাদে রাজপথে নামতে বাধ্য হয়েছে তারা।
শিক্ষার্থীরা বলেন, ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০ বছর মেয়াদি কৌশলপত্র গ্রহণ করে রীতিমত ঘোষণা করে যে, রাষ্ট্র তাদেরকে দায়িত্ব দিয়েছে উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণের। তারই ধারাবাহিকতায় আমরা দেখি আইনত অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এ লাভজনক হয়েছে। তার ফলস্বরূপ সেই বছরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ৪.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। তার বিরুদ্ধেও শিক্ষার্থীরা এক ধরনের স্বতস্ফুর্ত আন্দলোনের মধ্যে দিয়ে দাবি আদায় করে এনেছিল। কিন্তু সেই আন্দোলনের কোন দীর্ঘস্থায়ী প্রভাব এই রাষ্ট্র ব্যবস্থা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর পড়েনি। যে কারণে অর্থমন্ত্রী আবারো শিক্ষায় দ্বিগুণ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন এবং ছাত্রসমাজকে আবারো শূন্য থেকে সংগঠিত হয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে। বিভিন্ন ছাত্রসংগঠন, সাধারণ ছাত্র ও গণমাধ্যমগুলোর চাপে সংসদে আলু পটলের মত দরকষাকশি হয়ে তা ৭.৫% এ নেমে আসে।
তার বলেন, অর্থমন্ত্রীর বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের জন্য হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক।
শিক্ষার্থীরা বলেন, অর্থমন্ত্রীর এ বক্তব্য আমাদের মধ্যে নতুন করে শক্তি সঞ্চয় করেছে। শিক্ষার্থীদের দাবি ভ্যাট প্রত্যাহার আর অর্থমন্ত্রী বলেছেন না কমানোর কথা। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের দাবির প্রতি নজর না রেখে সকলকে উপহাসের পাত্রে পরিণত করেছেন।
শিক্ষার্থীরা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা ধৈর্য ধরে ন্যায্য দাবি আদায় করেই ঘরে ফিরে যাবো। কারণ, রাষ্ট্র যখন সকল মধ্যবিত্ত্ব, নিম্নবিত্ত্ব জনগণের শিক্ষার অধিকার কেড়ে নিতে বদ্ধপরিকর, তখন আমাদেরকে ধৈর্য ধরে সুসংগঠিত হতে হবে। আমরা যেমন রাজপথে আন্দোলন করব তেমন আইনি লড়াইও চালিয়ে যাব।
তাই আমাদের একমাত্র লক্ষ্য ভ্যাট প্রত্যাহারের দাবি আদায় করা। এর জন্য প্রয়োজনে আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন, গণঅনশনের মতো কঠোর কর্মসূচিতেও যেতে রাজি প্রস্তুত।
সমাবেশ শেষে বিক্ষোভ মিশিল শাহাবাগ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রদক্ষিণ করে আবার শাহাবাগে এসে শেষ হয়। - মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









