অর্পিতার দুই বাসা থেকে ৫০ কোটি রুপি, ৫ কেজি সোনা উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
কলকাতায় গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জির দ্বিতীয় ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২৯ কোটি রুপি ও পাঁচ কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছে।
স্কুলে চাকরি কেলেঙ্কারির জেরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পরিচালিত অভিযানে এসব নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
তদন্ত সংস্থার কর্মকর্তারা ১৮ ঘণ্টার দীর্ঘ অভিযান শেষ করার পর আজ (বৃহস্পতিবার) সকালে কলকাতার বেলঘরিয়া এলাকায় অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ১০ ট্রাঙ্ক ভর্তি নগদ নিয়ে যায়।
সূত্র বলছে, ইডি কর্মকর্তারা অর্পিতা মুখার্জির দ্বিতীয় ফ্ল্যাট থেকে জব্দ করা অর্থের সঠিক পরিমাণ জানতে তিনটি নোট-গণনার মেশিন ব্যবহার করেন।
গত ২৩ জুলাই পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন প্রথম ধাপে অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে ইডি।
গত সপ্তাহের অভিযানে তদন্ত সংস্থার কর্মকর্তারা অর্পিতা মুখার্জির আরেকটি ফ্ল্যাট থেকে ২১ কোটি রুপি নগদ, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং দুই কোটি রুপির সোনার বার উদ্ধার করে।
এছাড়া ইডি প্রায় ৪০ পৃষ্ঠার নোটসহ একটি ডায়েরিও খুঁজে পেয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত অর্পিতা মুখার্জির দুটি বাড়ি থেকে নগদ ৫০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ নথিও জব্দ করা হয়েছে, যা কর্তৃপক্ষ পরীক্ষা করছে।
রাজ্যের একটি স্কুলে চাকরি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত মানি লন্ডারিং মামলায় তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালায় ইডি।
পার্থ চ্যাটার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী এবং তার ঘনিষ্ঠ মিত্র। তার বিরুদ্ধে শিক্ষামন্ত্রী থাকাকালে একটি সরকারি স্কুলে শিক্ষক ও কর্মচারীদের অবৈধ নিয়োগে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
অর্পিতা মুখার্জি তদন্তকারীদের বলেছেন, বদলি এবং কলেজগুলোকে স্বীকৃতি পেতে সহায়তা করার জন্য ঘুষ নেওয়া হয়েছিল।
তিনি বলেন, পার্থ আমার এবং অন্য এক নারীর বাড়িকে মিনি-ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। সেই নারীও তার ঘনিষ্ঠ বন্ধু।
গত সপ্তাহে বিরোধীদের তোপের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি দুর্নীতিকে সমর্থন করেন না এবং অপরাধ প্রমাণ হলে গ্রেপ্তার হওয়া মন্ত্রীকে শাস্তি দেওয়া উচিত।
তিনি বলেন, যদি কেউ দোষী প্রমাণিত হয়, তবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তবে আমি আমার বিরুদ্ধে যেকোনো বিদ্বেষমূলক প্রচারণার নিন্দা জানাই। সময়ের সঙ্গে সত্য বেরিয়ে আসবেই।
সূত্র : এনডিটিভি
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








