ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৭:০৭:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

অর্ষা ও আমার শুরু একসঙ্গে: মেহজাবীন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দুই জনপ্রিয় টিভি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা। এই সময়ে ওয়েবে অভিনয়ে দুর্দান্ত দাপট দেখাচ্ছেন তারা। একসঙ্গে এই দুইজন সম্প্রতি তারা ‘সাবরিনা’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আর এটি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম হইচইতে। হালের জনপ্রিয় নিমার্তা আশফাক নিপুনের পরিচালনায় এ ওয়েব সিরিজটিতে তারা উভয়েই অভিনয় করেছেন।

সিরিজটি মুক্তির পর গল্পের আরেক ‘সাবরিনা’ অর্থাৎ নাজিয়া হক অর্ষাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে মেহজাবীন অর্ষার অভিনয়ের বেশ প্রশংসা করেছেন। 

মেহজাবীন বলেন, যখন গল্পটি শুনেছি তখনই আমার ভালো লেগেছে। এরকম সুন্দর একটি নারীপ্রধান গল্পে নিজেকে সম্পৃক্ত রাখতে চেয়েছি বলেই কিন্তু কাজটি করতে রাজি হয়েছি। গল্পের চরিত্র সম্পর্কে তো আমার ধারণা ছিলোই। আমি যেমন আমার চরিত্রটা সুন্দর এবং সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তেমনি অর্ষাও তার চরিত্রের যথার্থ মূল্যায়ন করেছেন।

তিনি আরও বলেন, ‘এখানে অর্ষা যে চরিত্রটা করেছেন তার অভিনয় দেখে আমি নিজেও তো মুগ্ধ হয়েছি। এত সুন্দর পারফর্মেন্স করেছেন তিনি, যেটা সত্যি প্রশংসা করার মতো। আমাদের পুরো সাবরিনা টিম-ই তার পারফর্মেন্সে অনেক খুশি। অর্ষা এবং আমার শুরু কিন্তু একইসঙ্গে, আমরা লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা পাঁচে ছিলাম। তখন থেকেই দেখে আসছি আমি, সে ভালো অভিনয় করে। ওই সময় থেকেই তার অভিনয় আমার পছন্দের। ২০২২ সালে এসে কি দুর্দান্ত অভিনয় তার! অর্ষার সঙ্গে আমার কথা হয়েছে। তাকে অভিনন্দনও জানিয়েছি আমি। কেউ ভালো করলে তাকে তো অবশ্যই এপ্রিশিয়েট করা উচিত।