অলিম্পিকে ইতিহাস গড়লেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মেয়ে জাজা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
টোকিও অলিম্পিকে খেলতে আসাদের মধ্যে সবচেয়ে কম বয়সী অ্যাথলেট কিশোরী হেন্দ জাজা। সিরিয়ার মতো যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ থেকে উঠে এসেই দারুণ এক রেকর্ড গড়েন তিনি। অলিম্পিকে খেলা সবচেয়ে কম বয়সীদের তালিকায় নিজের জায়গা করে নিলেন জাজা। যদিও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে রেকর্ড যা গড়ার ছিল তা ঠিকই গড়েছেন এই টেবিল টেনিস খেলোয়াড়।
অলিম্পিকের ইতিহাসে জাজাই একমাত্র কম বয়সী অ্যাথলেট নন। তবে গত ৫২ বছরের ইতিহাসে তিনিই সবচেয়ে কম বয়সী অ্যাথলেট। মাত্র ১২ বছর ২০৫ দিন বয়স তার। এতেই অলিম্পিকের টিকিট পাওয়ায় রেকর্ড গড়েছেন তিনি।
যদিও তার আগে ১৯৬৮ সালে উইন্টার অলিম্পিকে রোমানিয়ার বেটরিক হুসটিও ফিগার স্কেটিংয়ে অংশ নিয়েছিলেন ১১ বছর বয়সে। তারও আগে ১৮৯৬ সালে এথেন্সে মডার্ন অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১০ বছর বয়সী গ্রিক জিমন্যাস্ট ডিমিটরিয়স লন্ড্রাস।
ক্রীড়া পরিবারের জন্ম জাজার। যার কারণে ছোটবেলা থেকেই খেলাধুলার আঙিনায় তার বিচরণ। টেবিল টেনিসে যখন হাতে খড়ি হয়, তখন তার বয়স ছিল মাত্র ৫ বছর। সিরিয়ার মতো একটি দেশে জন্ম নেওয়ার ঠিক মতো অনুশীলন করতে পারেননি তিনি। তার উপর করোনাভাইরাসের মহামারির কারণে তার পথচলা আরও সংকুচিত হয়ে যায়। তাতেও ধমে যাননি জাজা। গত বছরই জর্ডানের আম্মানে ওয়েস্টার্ন এশিয়া অলিম্পিক কোয়ালিফিকেশনে সেরা হয়ে টোকিওর মঞ্চে আসার টিকিট অর্জন করেন তিনি।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











