ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৯:৩৯:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

অলিম্পিকে স্বপ্ন পূরণ হলো না নাওমি ওসাকার

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিজ আঙিনায় প্রথম অলিম্পিক। তাই টেনিস নিয়ে নাওমি ওসাকার স্বপ্নটাও ছিল আকাশচুম্বী। টোকিও অলিম্পিকের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন টেনিস র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা নাওমি ওসাকা আর ৪২তম মারকেতা ভোন্দ্রুসোভা। তবে র‍্যাঙ্কিং যে নির্দিষ্ট দিনে একেবারে অর্থহীন একটা বিষয়, সেটাই যেন ম্যাচে প্রমাণ করলেন চেক প্রতিযোগী। প্রতিপক্ষ মারকেতার কাছে সরাসরি সেটে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন জাপানি টেনিস তারকা নাওমি।

তবে এতে ওসাকার দায়ও ছিল বৈকি। পুরো ম্যাচে আনফোর্সড এরোরের পসরা সাজিয়ে বসেছিলেন যেন। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছিল ৩২-এ, যেখানে মারকেতার ক্ষেত্রে এ সংখ্যাটা ছিল মোটে দশ। এমন কিছুর পরে আর যাই হোক, জয়টা তুলে নেওয়া কার্যত অসম্ভবই। শেষমেশ হয়েছেও তাই। ২০১৯ ফ্রেঞ্চ ওপেনের রানারআপ মারকেতা ওসাকাকে উড়িয়ে দিয়েছেন ৬-১, ৬-৪ গেমে।

এসেছিলেন ফেভারিট হিসেবে, সেখানে পৌঁছুতে পারলেন না কোয়ার্টার ফাইনাল পর্যন্তও। এমন কিছুর পর তো মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। ওসাকা ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনেই এলেন না যেমন। অন্যদিকে মারকেতা যেন উঠে গিয়েছিলেন সপ্তম স্বর্গে! সেটাও অবশ্য স্বাভাবিকই। স্বাগতিককে তারই ঘরের মাটিতে হারিয়ে দেওয়াটা যে চাট্টিখানি কথা নয়!

ওসাকার বিদায়ে এখন অলিম্পিক টেনিসে আর রইলেন না শীর্ষ তিনের কেউই। প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিলেন অ্যাশলি বার্টি। গতকাল শনিবার বিদায় নিয়েছিলেন আরিনা সাবালেঙ্কা। আজ নিলেন নাওমি। ফলে র‍্যাঙ্কিংয়ের চারে থাকা এলিনা সভিতোলিনার সামনে এখন অলিম্পিক জয়ের সুবর্ণ সুযোগ। 


-জেডসি