ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আইসিই হেফাজতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিবন্ধী নারীকে নির্যাতন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বিএনপির ভূমিধ্বস বিজয় ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

অশ্লীল নৃত্য প্রদর্শন, ৬ নারী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫১ পিএম, ১৮ জুন ২০১৮ সোমবার

রাজশাহী জেলার বাঘা উপজেলায় রোববার রাতে ঈদ মেলায় পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগে ৬ নারীকে আটক করেছে পুলিশ। 



জানা গেছে, বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ মেলায় পুতুল নাচের প্যান্ডেলে রোববার রাত সাড়ে ৯টার সময় নারীদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করায় মেলা কমিটি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশ দেখে মেলা কমিটির লোকজন সটকে পড়ে। পরে ৬ নারীকে আটক করা হয়।

 

বাঘা থানা ওসি রেজাউল হাসান বলেন, ৬জন নারীকে আটক করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোন আপস নেই।