অসময়ে চুল পাকা ঢাকতে ঘরোয়া উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
খাদ্যাভ্যাস, বংশগত কারণ ও লিভারের নানা সমস্যা থেকে চুল পেকে যেতে পারে অকালেই। চিকিৎসকদের মতে, অনিয়মিত ঘুম, অতিরিক্ত মানসিক চাপ, কর্মব্যস্ততা ও পেটের নানা সমস্যা থেকেও চুল পেকে যাওয়া অস্বাভাবিক নয়।
শরীরে ভিটামিন এ, জিঙ্ক ও কপারের অভাব চুলকে প্রভাবিত করে। মেলানিন কমে যাওয়ায় চুলের রং কালো থেকে ধূসর বা সাদা হওয়ার দিকে ঝোঁকে। অকালে চুল পেকে গেলে অনেকেই অবসাদে ভোগেন। কালো চুলরং হারিয়ে তার সৌন্দর্যও হারায়।
তখনই বাজারচলতি হেয়ারডাইয়ের রাসায়নিক ব্যবহার করে চুলে রং করেন অনকেই। কিন্তু এই সব রাসায়নিক চুল ও ত্বকের ক্ষতি করে। কারও কারও ক্ষেত্রে চুল ঝরে যাওয়া, মাথায় ঘা হওয়া, এমনকি রাসায়নিক মেশানো নানা হেয়ারডাই ব্যবহার করে অ্যালার্জিও হয় অনেকে।
তবে সহজ ঘরোয়া উপায় জানা থাকলে পাকা চুলের হাত থেকে মুক্তি তো ঘটবেই এবং চুলের কোনও ক্ষতিও হবে না।
আলু ছাড়িয়ে তার খোসাগুলো একটি পাত্রে রাখুন। এতে দু’-তিন কাপ জল যোগ করুন। এবার এই জলে আলুর খোসাগুলিকে সেদ্ধ হতে দিন। আলুর খোসা সেদ্ধ হয়ে এলে জল ছেঁকে নিন। এবার এই আলুর খোসা ছাঁকা জল ঠান্ডা হলে ভরে রাখুন একটি বোতলে। ময়শ্চারাইজিং শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে এই জল মাখিয়ে নিন চুলে। এর পর আর চুল ধোবেন না। বরং তোয়ালে দিয়ে চেপে রাখুন কিছু ক্ষণ। তার পর চুল শুকিয়ে গেলে আঁচড়ে নিন। আলুর খোসার গন্ধে অস্বস্তি হলে এই জলে এসেনশিয়াল ওয়েল মিশিয়ে রাখুন। তাতে এই গন্ধ আর সমস্যায় ফেলবে না।
হেয়ারডাইয়ের মতো চটজলদি ও নিমেষে চুল কালো এতে হবে না ঠিকই, কিন্তু নিয়মিত ব্যবহারকরলে চুল পাকার প্রবণতাও কমবে এবং সাদা হয়ে যাওয়া চুলে কালচে প্রলেপও পড়বে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








