অসহায় সেজে ৪ শিশু নিয়ে উধাও নারী, অবশেষে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
ফাইল ছবি
অপহরণ হওয়া ৪ শিশুকে উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার রাতে রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী আদুরী বেগম নামে এক নারীকেও গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী।
এ ঘটনায় শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর হারাগাছ থানায় একটি অপহরণ মামলা করেছেন মকবুল হোসেন নামে এক ব্যক্তি। মামলায় গ্রেপ্তার হওয়া আদুরী বেগমকে প্রধান করে আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
জানা যায়, গ্রেপ্তার আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকিরচর গ্রামের মনছুর আলীর স্ত্রী। তিনি রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এ ঘটনায় হারাগাছ এলাকায় লিটন নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তার সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতারের পরেই নিখোঁজ হয়। বিষয়টি নিয়ে ওই এলাকায় হৈচৈ পড়ে যায়। এরপরে বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে শুক্রবার রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এরপরই রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই নারীকে রেলওয়ে পুলিশ গ্রেপ্তার করে।
উদ্ধার হওয়া শিশুরা হলো- মমিনুল ইসলামের চার বছর বয়সী ছেলে ইসমাইল, মকবুল হোসেনের ছয় বছর বয়সী ছেলে রিফাত, আখিফুল ইসলামের আট বছর বয়সী মেয়ে আখি মনি ও মমিনুর ইসলামের ১২ বছর বয়সী সন্তান মিনু।
রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, শুক্রবার রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের সবাইকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ভালো খবর হলো নিষ্পাপ এ বাচ্চাগুলোকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি আমরা। মামলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০





