অসুস্থ-আহত সাংবাদিকদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকার অসুস্থ ও আহত সাংবাদিকদের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি ব্যক্তিগত ও সরকারিভাবে সব সময় চেষ্টা করে যাবো অসুস্থ ও আহত সাংবাদিকসহ সকল মানুষের সাহায্য সহযোগতীয় পাশে থাকার জন্য।
সরকারপ্রধান বলেন, আপনারা যারা পত্রিকার মালিক পক্ষ আছেন, তারা যদি অল্প অল্প করে আমাদের কিছু সহযোগিতা করেন, তাহলে তা এক সময় বড় ফান্ডে পরিণত হবে। যা অসুস্থ ও আহত সাংবাদিকদের জন্য ব্যয় করা হবে। যেন আপনার কর্মীদের কষ্টে থাকতে না হয়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সাংবাদিকদের অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় দুর্নীতির অভিযোগ যদি প্রমাণ করতে না পারে তাহলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ দিনের পর দিন এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকতে পারে না।
অনুষ্ঠানে কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যু প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। আবরারের অপমৃত্যুর ঘটনায় প্রথম আলো কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলে মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা বলেন, এমন গর্হিত অপরাধ বরদাস্ত করা যায় না।
শেখ হাসিনা বলেন, যারা অনুষ্ঠান আয়োজন করে তাদের একটা দায়িত্ব থাকে। রেসিডেন্সিয়ালের একটা ঘটনা ঘটল। আয়োজকরা এটাকে এতটা নেগলেক্ট করেছে! বাচ্চাটা মারা গেছে, এরপরও ঘটনাটা চাপা দিয়ে অনুষ্ঠান চালিয়ে গেছে। ধানমন্ডিতে এতোগুলো হাসপাতাল, তবুও মহাখালীতে নিয়ে গেলো। প্রথম আলো এই ধরনের একটা ঘটনা কীভাবে ঘটায়? তাদের কোনও দায়বদ্ধতা নেই? ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করছে। তাদের নিরাপত্তা না দেখা এটাও তো গর্হিত অপরাধ। এটা তো বরদাশত করা যায় না।
এ সময় ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় সাংবাদিকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পরে দুঃস্থ সাংবাদিকদের হাতে চেক তুলে দেন সরকারপ্রধান।
-জেডসি
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ











