ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২:০৮:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

অসুস্থ খালেদা আজ আদালতে যাননি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার হাজিরার দিন থাকলেও অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হননি।
 
 
এর আগে বুধবার দুই আইনজীবী পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করেন। পরে তারা বলেন, খালেদা জিয়া অসুস্থ। আবারও বাথরুমে পড়ে গিয়েছিলেন। সবার আগে তার চিকিৎসা দরকার।
 

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার বুধবার ঘণ্টাখানেক কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। পরে বিকেলে সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। বৃহস্পতিবার আদালতে যাবেন না।


খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিতে সম্মত হয়েছেন কি-না জানতে চাইলে সানাউল্লাহ মিয়া বলেন, এ বিষয়ে তিনি কিছু বলেননি। তারাও জানতে চাননি। তবে তিনি দ্রুত হাসপাতালে নিয়ে নিজের চিকিৎসা প্রয়োজন বলে বলেছেন।


মাসুদ আহমেদ বলেন, সাক্ষাতের সময় খালেদা জিয়া তাদের জিজ্ঞেস করেছেন, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে না কেন? তার শারীরিক অবস্থা ভালো নয়।